ধনিয়া পাতা ১২

রোপণ নির্দেশিকা

ধনিয়া পাতা

প্যাকেটে আছে১ জিপার (অগণিত)
বপনের সময়অক্টোবর–ফেব্রুয়ারি
অঙ্কুরোদগম৭–১২ দিন
সংগ্রহবপনের ৩০–৪০ দিন পর

সংক্ষেপে

  • প্রসেসিং: বীজ দু'ভাগ করে ১২ ঘণ্টা ভেজান।
  • বপন: সমতল মাটিতে ছিটিয়ে হালকা মাটি ঢাকা দিন।
  • পানি: স্প্রে দিয়ে হালকা পানি ছিটিয়ে দিন।

ধাপে ধাপে পদ্ধতি

  1. ১
    ধাপ ১

    বীজ ভাঙা

    ধনিয়ার প্রতিটি বীজে আসলে দুটি বীজ থাকে। হাতের তালুতে বা বোতল দিয়ে হালকা চাপ দিয়ে দু'ভাগ করুন।

  2. ২
    ধাপ ২

    ভেজানো

    ভাঙা বীজ ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে নিন; এতে অঙ্কুর দ্রুত হয়।

  3. ৩
    ধাপ ৩

    বপন

    ঝুরঝুরে সমতল মাটিতে বীজ ছিটিয়ে দিন অথবা ৬ ইঞ্চি দূরে সারিতে বুনুন, উপরে পাতলা মাটির স্তর দিন।

  4. ৪
    ধাপ ৪

    পানি

    ঝাঁঝরি বা স্প্রে দিয়ে হালকা পানি দিন যাতে বীজ সরে না যায়। মাটি সবসময় হালকা ভেজা রাখুন।

  5. ৫
    ধাপ ৫

    রোদ

    দিনে ৪–৫ ঘণ্টা রোদ যথেষ্ট। টব বা বারান্দায় সহজেই হয়।

  6. ৬
    ধাপ ৬

    সংগ্রহ

    গাছ ৬–৮ ইঞ্চি হলে পাতা কেটে নিন। গোড়া রেখে কাটলে আবার পাতা গজায়।

🌱 সাধারণ যত্ন: গাছ একটু বড় হলে গোড়ার আগাছা পরিষ্কার করুন এবং মাটির আর্দ্রতা দেখে সময়মতো পানি দিন।

এখনই অর্ডার করুন ৳১৯৯