লাল শাক ১৭

রোপণ নির্দেশিকা

লাল শাক

প্যাকেটে আছে১ জিপার (অগণিত)
বপনের সময়প্রায় সারা বছর; ফেব্রুয়ারি–অক্টোবর সবচেয়ে ভালো
অঙ্কুরোদগম৩–৪ দিন
সংগ্রহবপনের ২০–২৫ দিন পর

সংক্ষেপে

  • বপন: ঝুরঝুরে মাটিতে সমানভাবে বীজ ছিটিয়ে দিন।
  • ঢাকা: পাতলা মাটির স্তর দিয়ে বীজ চেপে দিন।
  • অঙ্কুর: ৩–৪ দিনের মধ্যেই চারা গজাবে।

ধাপে ধাপে পদ্ধতি

  1. ১
    ধাপ ১

    মাটি

    মাটি ঝুরঝুরে করে সমান করুন এবং কিছু কম্পোস্ট মিশিয়ে দিন।

  2. ২
    ধাপ ২

    বীজ মেশানো

    লাল শাকের বীজ খুব ছোট — সমানভাবে ছিটাতে শুকনো বালু বা মাটির সাথে মিশিয়ে নিন।

  3. ৩
    ধাপ ৩

    বপন

    মিশ্রণটি পুরো বেডে সমানভাবে ছিটিয়ে দিন অথবা ৬ ইঞ্চি দূরে সারিতে বুনুন।

  4. ৪
    ধাপ ৪

    ঢাকা

    উপরে খুব পাতলা মাটির স্তর দিয়ে হাতের তালু দিয়ে হালকা চেপে দিন।

  5. ৫
    ধাপ ৫

    পানি

    ঝাঁঝরি দিয়ে প্রতিদিন হালকা পানি দিন। ৩–৪ দিনেই চারা দেখা যাবে; ঘন হলে কিছু চারা তুলে খেয়ে ফেলুন।

  6. ৬
    ধাপ ৬

    সংগ্রহ

    ২০–২৫ দিনে গাছ ৬–৮ ইঞ্চি হলে শিকড়সহ তুলুন বা কেটে নিন।

🌱 সাধারণ যত্ন: গাছ একটু বড় হলে গোড়ার আগাছা পরিষ্কার করুন এবং মাটির আর্দ্রতা দেখে সময়মতো পানি দিন।

এখনই অর্ডার করুন ৳১৯৯