মিষ্টি বিলাতি ৮

রোপণ নির্দেশিকা

মিষ্টি বিলাতি

প্যাকেটে আছে১০+ পিস
বপনের সময়অক্টোবর–ডিসেম্বর ও ফেব্রুয়ারি–মার্চ
অঙ্কুরোদগম৫–৮ দিন
সংগ্রহবপনের ৯০–১২০ দিন পর

সংক্ষেপে

  • প্রস্তুতি: বীজ রাতে ভিজিয়ে রাখলে অঙ্কুর দ্রুত হয়।
  • বপন: ৫ ফুট দূরত্বে মাদায় ২–৩টি বীজ ১ ইঞ্চি গভীরে দিন।
  • যত্ন: গাছ বাড়লে গোড়ায় খড় বিছিয়ে দিন।

ধাপে ধাপে পদ্ধতি

  1. ১
    ধাপ ১

    মাদা

    ৫ ফুট দূরে দূরে মাদা করে প্রতিটিতে ১০ কেজি পচা গোবর ও ছাই মেশান।

  2. ২
    ধাপ ২

    বীজ ভেজানো

    বীজ সারারাত পানিতে ভিজিয়ে রাখুন।

  3. ৩
    ধাপ ৩

    বপন

    প্রতি মাদায় ২–৩টি বীজ ১ ইঞ্চি গভীরে দিন; পরে সবল ২টি চারা রাখুন।

  4. ৪
    ধাপ ৪

    খড় বিছানো

    লতা ছড়াতে শুরু করলে গোড়া ও চারপাশে খড় বিছিয়ে দিন — আর্দ্রতা থাকে, আগাছা কমে, ফল পরিষ্কার থাকে।

  5. ৫
    ধাপ ৫

    পানি ও সার

    ১ সপ্তাহ পরপর গভীরভাবে পানি দিন। ফুল আসার সময় গোড়ায় জৈব সার দিন।

  6. ৬
    ধাপ ৬

    সংগ্রহ

    বোঁটা শুকিয়ে গেলে ও খোসায় নখ না বসলে ফল তুলুন। পাকা বিলাতি কুমড়া মাস খানেক ঘরে রাখা যায়।

🌱 সাধারণ যত্ন: গাছ একটু বড় হলে গোড়ার আগাছা পরিষ্কার করুন এবং মাটির আর্দ্রতা দেখে সময়মতো পানি দিন।

এখনই অর্ডার করুন ৳১৯৯